হোম
কোর্স সমুহ
ছবি
রিভিউ
ফ্রি রেসিপি

যোগাযোগ

নদী সিনা'স কিচেনে আপনাকে স্বাগতম।

আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা হচ্ছে রান্না শেখাটা উত্তরাধিকার সূত্রে এবং বয়সের সাথে সাথে সয়ংক্রিয় ভাবে তা শেখা হয়ে যায়। কিন্তু বাস্তবে দেখা যায় ব্যাপারটি ঠিক ওভাবে হয় না। বিয়ের আগে অনেক নারীই পড়াশোনা সহ নানান কাজে জড়িত থাকেন তাই তখন রান্না শেখাটা তেমন ভাবে হয় না আবার বিয়ের পরে অভিজ্ঞতা অর্জন করতে করতেই অনেক বছর সময় কেটে যায়।

এক বিরাট সংখ্যক নারী বিয়ে করে বিদেশে চলে যান অথবা বিয়ের আগেই চলে যান ফলে তাদের রান্না শেখার সুযোগ আরও কমে আসে। বিদেশে বসে তারা দেশী স্বাদের খাবারগুলোর অভাব পরিবারের সবাই মিলে অনুভব করতে থাকেন।

খাবার নিয়ে নানা ধরণের পরীক্ষা-নিরীক্ষা এবং সহজ উপায় খুঁজতে গিয়ে আজকাল খাবারের মুল স্বাদই হারিয়ে যাচ্ছে। অরিজিনাল স্বাদ আজকাল বাংলাদেশ এবং প্রবাসের কোথাও খুঁজে পাওয়া দুষ্কর হচ্ছে। এক একটি কারণ সহজ রেসিপি'র নামে সামাজিক মিডিয়ায় ভিউ বাড়ানোর উদ্দেশ্যে তৈরি গোঁজামিল দেওয়া রেসিপি ও বানানোর কৌশল। এই প্রবণতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় অনেকে ভুলেই গেছেন খাবারের আসল স্বাদ। অথচ ভালো জিনিসের কোনো শর্ট-কাট নেই এটি বোঝার মানুষও আজকাল কমে গেছে।

আমাদের মূল লক্ষ্য হলো সেই অরিজিনাল স্বাদটা ধরে সুস্বাদু খাবার তৈরি। ঠিক যেমনটা মা'রা বা আগেকার দিনের বাবুর্চিরা করতেন। সেই সাথে আধুনিক রান্নারও কলাকৌশল, আন্তর্জাতিক অঙ্গনে প্রচলিত খাবার-দাবার তৈরি করে সব ধরনের খাবার যেন মানুষ শিখতে পারেন, সহজ ভাষায় জানতে পারেন। আমার কাছে মনে হয় রান্না কোনো হাঁড়ি ঠেলা কাজ নয় এটি হলো পরিবারের খুশীর কেন্দ্র, বন্ধু-বান্ধব, পরিচিতদের কাছে কাঙ্খিত ঈর্ষনীয় একটি দক্ষতা। যে বাড়ির খাবার যত সুস্বাদু সে বাড়ির মানুষ তত ঘরমুখী, পরিচিতদের কাছে মূল্যবান ব্যক্তিত্ব।